আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ২০২৬। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, কাউন্সিলের আধিকারিক, চিকিৎসকসহ বিশিষ্ট অতিথিরা। 01/10/2026
৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে পথে নামল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। 01/10/2026
সংযুক্ত কৃষাণ মোর্চার আগরতলা শাখার সাংবাদিক সম্মেলনে কৃষকদের নানা সমস্যা ও দাবি তুলে ধরলেন সংগঠনের নেতৃত্ব। 10 months ago
কৃষ্ণনগর এলাকার চুরির ঘটনায় দ্রুত সাফল্য পশ্চিম থানার পুলিশের। এক অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণালংকার। পুলিশের তদন্ত চলছে। 2 months ago
ত্রিপুরার ঐতিহ্যই তার বৈচিত্র্যময় সংস্কৃতি। ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এই সম্প্রীতির ধারাকে অক্ষুণ্ণ রাখার আহ্বান জানালেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজধানীর শ্যামাপ্রসাদ টাউন হলে রাজ্যভিত্তিক মণিপুরী ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ত্রিপুরার কৃষ্টি ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন। 1 month ago