শারদোৎসবের প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা করল রাজধানীর ছাত্রবন্ধু ক্লাব। আজ খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হলো এবারের দুর্গাপূজার আয়োজন। ক্লাবের উদ্যোগে প্রায় ৪০ থেকে ৪৫ লক্ষ টাকার ব্যয়ে কামাখ্যা মন্দিরের আদলে নির্মিত হবে এবারের পূজামণ্ডপ, যা ইতিমধ্যেই উৎসবপ্রেমীদের মধ্যে বাড়িয়েছে আগ্রহ।