ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট। আগরতলাতেও ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা। 11/09/2026
পুজোর আগে ওয়ার্ড উন্নয়নে ৫৫ লক্ষ টাকা অনুমোদন। গুরুত্বপূর্ণ বৈঠকে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা মেয়র দীপক মজুমদারের। 10/09/2026
নন্দনগর সেন পাড়াতে ১০০ তম সপ্তাহিক সংস্কৃতি হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। রবিবার। 10 months ago
প্রধানমন্ত্রী নয় বছর পূর্তি উপলক্ষে ৪ বড়জলা লঙ্কামুড়া কমিউনিটি হলে সবার আয়োজন করা হয় 3 years ago
যোগ্যতাই এখন সরকারি চাকরির একমাত্র পথ—এ কথা পুনরায় তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী ও নির্বাচন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতন লাল নাথ। আজ তাঁর দপ্তরে TPSC পরীক্ষায় উত্তীর্ণ তিন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা ও যোগ্যতার ভিত্তিক ব্যবস্থা চালু রয়েছে। আগের দিনের মতো আর কাউকে রাজনৈতিক দরজায় ঘুরতে হয় না—এই মন্তব্য করে মন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম ও মেধাই এখন চাকরির প্রধান মানদণ্ড। নবনিযুক্তদের অভিনন্দন জানিয়ে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত নবীন কর্মীদের অভিভাবকরাও সরকারের দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার প্রশংসা করেন এবং এই প্রক্রিয়াকে ভবিষ্যতের চাকরিপ্রার্থীদের জন্য আশাব্যঞ্জক বলে অভিহিত করেন। 10 months ago