শারদীয় উৎসবকে ঘিরে নাগরিক পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে পুর নিগমের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উৎসবকালীন জনসুবিধা ও বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মেয়র দীপক মজুমদারসহ অন্যান্যরা। 2 months ago
ADC ভোটে জোট রাজনীতি তুঙ্গে—TPP ও গণমঞ্চকে সঙ্গে নিয়ে কংগ্রেসের ত্রিমুখী জোট, আগামীকাল প্রার্থী ঘোষণা; ২৮টি আসনেই লড়াইয়ের বার্তা প্রদেশ কংগ্রেসের। 7 months ago
রামনগর এলাকার দীর্ঘদিনের জলের সমস্যার সমাধানে বড় পদক্ষেপ। রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে নির্মিত হতে চলেছে ওভারহেড জলের ট্যাংক, যা যুক্ত থাকবে নতুন জল শোধনাগার প্রকল্পের সঙ্গে। বুধবার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জল বোর্ড ও পুরনিগমের আধিকারিকরা। মেয়র জানান—প্রায় ২২ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়িত হলে রামনগর ও আশপাশ মিলিয়ে প্রায় ২৭০০ পরিবার জল সংযোগের সুবিধা পাবে। দ্রুত কাজ শেষ করে এলাকার বাসিন্দাদের পানীয় জলের কষ্ট দূর করাই সরকারের লক্ষ্য। 10 months ago