মহারাজগঞ্জ বাজার আউট পোস্ট পুলিশের তৎপরতায় উদ্ধার দুটি মোটরসাইকেল। ঘটনার বিস্তারিত জানালেন ইনচার্জ দীপঙ্কর দেবনাথ। 28/07/2026
পঞ্চম দিনে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে জমজমাট কুড়িতম আঞ্চলিক সরস মেলা। এদিন মেলা প্রাঙ্গণ পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। বিভিন্ন স্টল ঘুরে স্ব–সহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ত্রিপুরা গ্রামীণ জিবীকা মিশন সূত্রে জানা গেছে, প্রথম তিন দিনে মেলায় বিক্রি হয়েছে ২ কোটি ৭৪ লক্ষ টাকার সামগ্রী—প্রতিদিন প্রায় ৯০ থেকে ৯২ লক্ষ টাকার ব্যবসা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক অরূপ দেব, টিআরএলএম-এর সিইও তড়িৎ কান্তি চাকমা ও অতিরিক্ত সিইও সুব্রত মজুমদার। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে সরস মেলা। 7 months ago
আগরতলা পুর নিগমের চার বছর পূর্তি উপলক্ষে নগর জুড়ে জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার ১৪ নম্বর ওয়ার্ডে কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। 7 months ago
উমাকান্ত একাডেমির ১৯৭৬ ব্যাচের প্রাক্তনীদের মিলনমেলা—স্মৃতির আবেগে ভরা এক অনন্য পুনর্মিলনী, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। 1 month ago
বানীবিদ্যাপীঠ স্কুলে আজ জাঁকজমকভাবে সম্পন্ন হলো বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা মঞ্চের শিক্ষক সম্মাননা ২০২৫, শিক্ষকদের অবদানের স্বীকৃতিতে ভরপুর ছিল পুরো অনুষ্ঠানমঞ্চ। 8 months ago