গীতা জয়ন্তী উপলক্ষে আগরতলার ইসকন মন্দিরে সোমবার আয়োজিত হয় গীতা মহাযজ্ঞ। ভোর থেকেই ভক্তদের ঢল নামায় মন্দির প্রাঙ্গন হয়ে ওঠে ভক্তিময় ও উৎসবের আবহে মুখরিত। বৈদিক স্তোত্র, পূজা-অর্চনা ও মহাযজ্ঞের পবিত্র মাহাত্ম্যে ভরে ওঠে পুরো পরিবেশ। আয়োজকদের মতে, ধর্মীয় সম্প্রীতি ও আধ্যাত্মিক শক্তির বার্তা ছড়িয়ে দিতে এমন উদ্যোগের গুরুত্ব অপরিসীম। 11 months ago
দিব্যাঙ্গজনদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়াতে অনুপ্রেরণার বিকল্প নেই। সেই লক্ষ্যেই আজ আগরতলার দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে শুরু হল দুই দিনব্যাপী ‘খেলো ত্রিপুরা প্যারা গেমস–২০২৫’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সকল ক্রীড়াবিদকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং এই মহৎ উদ্যোগের সাফল্য কামনা করলেন। 11 months ago