Sunday, April 5, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

সবাই মিলে শ্রেষ্ঠ ধনপুর, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলি

Newz Tripura by Newz Tripura
15/03/2023
in LOCAL NEWS
0
সবাই মিলে শ্রেষ্ঠ ধনপুর, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Related posts

এডিসি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা ঘোষণা করল।

এডিসি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা ঘোষণা করল।

04/04/2026
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলর তুষার ভট্টাচার্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলর তুষার ভট্টাচার্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

04/04/2026

ধনপুর, আমার জন্মভূমি, আমার প্রথম কর্মভূমি। আমি বরাবরই গর্বিত আমি ত্রিপুরার প্রান্তিক গ্রাম ধনপুরের মেয়ে। ধনপুর আমাকে না চাইতেও অনেক দিয়েছে, বিনিময়ে আমি কি দিতে পেরেছি জানিনা। আজকের দিনে হিসাব কষতে গেলে আমি সত্যিই ধনপুরের কাছে ঋণী। ধনপুরের মাটিতে খেলা-ধুলা, বাবার সাথে চাষাবাদ করতে করতে এই ধনপুরের মাটিতেই বেড়ে উঠা, ধনপুরবাসীর জন্য কিছু করার প্রতিজ্ঞা নিয়ে রাজনীতিতে আসা। ১৯৯৮ সালে ধনপুর থেকেই বিজেপির হয়ে আমি প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, হেরে যাই আমি। আবার ২০১৮ সালে এই বিধানসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বীতা করি। না, এ যাত্রায়ও আমি জিততে পারিনি। তারপর ২০১৯ সালে আমি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের আদেশে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করি, আপনাদের আশীর্বাদে জয়ী হয়ে বিশ্বের সর্ববৃহৎ পঞ্চায়েত সংসদে যাই, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় আমায়। ২০২৩ সালে কেন্দ্রীয় নেতৃত্বের আশীর্বাদে ফের বিধানসভা নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাই, তাও আমার ধনপুর কেন্দ্রে। ত্রিপুরার অন্যান্য বিধানসভার মত ধনপুরেও আপনারা আমায় দুহাতে আশীর্বাদ করেছেন। ধনপুরবাসীরা কেউ আমায় দিদি, কেউ মেয়ে হিসেবে ভালোবেসেছেন। আপনাদের ভালোবাসায় ১৯,১৪৮ টি ভোট পাই, নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৩,৫০০ ভোটে জয় লাভ করি। এই জয় ধনপুরবাসীর জয়, এই জয় আমার জন্মভূমির জয়। আজ ফের কেন্দ্রীয় নেতৃত্বের আদেশে আমি ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে আমার বিধায়ক পদ পদত্যাগ করছি। বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেও আমি আপনাদের পাশেই আছি, আপনাদের কাছেই আছি, থাকবো। চলুন সবাই মিলে শ্রেষ্ঠ ধনপুর, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলি। আবারও ধনপুরের প্রত্যেকটি গণদেবতার কাছে আমার নতজানু প্রণাম। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রতিক্রিয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন বিধায়িকা প্রতিমা ভৌমিকের।

Previous Post

অমানবিক দৃশ্যের সাক্ষী রাজ্যবাসী

Next Post

পদত্যাগ পত্র জমা দিলেন প্রতিমা ভৌমিক

Next Post
Home 2

পদত্যাগ পত্র জমা দিলেন প্রতিমা ভৌমিক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

কৃষি ও বিদ্যুৎ বেসরকারিকরণ বিলের খসড়া প্রত্যাহারের দাবিতে রাজধানীর রাস্তায় বিক্ষোভ মিছিলে সামিল হলো সদর জেলা কংগ্রেস কমিটি। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্লোগানে মুখর হয় মিছিল।

কৃষি ও বিদ্যুৎ বেসরকারিকরণ বিলের খসড়া প্রত্যাহারের দাবিতে রাজধানীর রাস্তায় বিক্ষোভ মিছিলে সামিল হলো সদর জেলা কংগ্রেস কমিটি। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্লোগানে মুখর হয় মিছিল।

4 months ago
Home

বড়জলায় ভারতজোড়ো

3 years ago
বিশেষ এন এস এস শিবিরের উদ্বোধন

বিশেষ এন এস এস শিবিরের উদ্বোধন

3 years ago
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উত্তর জেলা পরিষদ কনফারেন্স হল ঘরে তামাক নিয়ন্ত্রণের উপর একটি এক দিবসীয় কর্মশালা   অনুষ্ঠিত হয়

মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উত্তর জেলা পরিষদ কনফারেন্স হল ঘরে তামাক নিয়ন্ত্রণের উপর একটি এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়

3 years ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In