Sunday, April 5, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

চরম অবহেলায় পুষ্টি প্রকল্পের কোটি টাকার চাল-ডাল নষ্ট

Newz Tripura by Newz Tripura
24/05/2023
in LOCAL NEWS
0
চরম অবহেলায় পুষ্টি প্রকল্পের কোটি টাকার চাল-ডাল নষ্ট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

চরম অবহেলায় পুষ্টি প্রকল্পের কোটি টাকার চাল-ডাল নষ্ট ৷

ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয় দীর্ঘদিন ধরে অভিভাবকহীন ৷ সঠিক নজরদারি না থাকার ফলে কার্যালয়ের পাশে গুদামে মজুত রাখা শিশুদের জন্য বরাদ্দকৃত কোটি টাকার মিড ডে মিলের চাল ডাল নষ্ট হয়ে গেছে ৷

Related posts

এডিসি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা ঘোষণা করল।

এডিসি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা ঘোষণা করল।

04/04/2026
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলর তুষার ভট্টাচার্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলর তুষার ভট্টাচার্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

04/04/2026

দীর্ঘদিন ধরে কদমতলা ও কালাছড়া ব্লক এলাকা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিলো, ডাল শেষ হয়ে যাওয়ায় গত বছরের ডিসেম্বর মাস থেকে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিল প্রকল্প বন্ধ রয়েছে ৷ এই অভিযোগ পেয়ে মহকুমার সাংবাদিকরা কদমতলা সুসংহত শিশু উন্নয়ন সেবা প্রকল্প আধিকারিকদের কার্যালয়ে বিষয়টির খোঁজ নিতে যায় ৷
প্রথমেই দেখা যায়, দীর্ঘদিন ধরে অফিসে আসেন না সিডিপিও অয়ন ভৌমিক ৷ জানা গেছে, তিনি কুড়ি এপ্রিল থেকে কাউকে কোনও দায়িত্বভার না দিয়ে ছুটি কাটাচ্ছেন ৷ অফিসে কাগজপত্রে সর্বমোট ১৬ জন কর্মচারী থাকলেও বর্তমানে আট জন দিয়ে চলছে পরিষেবা ৷
অভিযোগ, সিডিপিও অফিসে না এসে উনার মর্জি মাফিক কাজ চালিয়ে যাচ্ছেন ৷ শান্তনু নাথ নামে একজনকে দিয়ে ৷ বর্তমানে অফিসের অঘোষিত বস হচ্ছেন শান্তনু নাথ, যার আদেশ ছাড়া কোনও কাজ এই অফিসে করা সম্ভব নয় বলে অভিযোগ ৷

সাংবাদিকরা কেন এতদিন মিড ডে মিল বন্ধ ছিল? এই বিষয়ে জানতে চাইলে কেউই এর সঠিক উত্তর দিতে পারেননি ৷ পরবর্তীতে স্টোরকিপার শ্রীবাস পালের কাছে জানা গেছে, গুদামে ৩৪,৬৬৫ কেজি চাল মজুত রয়েছে ৷ ২০২২ সালের ডিসেম্বর মাসের ১৪ তারিখ থেকে গুদামে ডাল না থাকায় কালাছড়া ও কদমতলা ব্লক এলাকার ৩১৯ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের জন্য মিশ্রিত চাল,ডাল দেওয়া যায়নি ৷ যার ফলে মিড ডে মিল পরিষেবা বন্ধ ছিল ৷
১৯ মে ৫৮৫১ কেজি ডাল এসেছে ৷ এখন ৩০কেজি চাল ও ১০ কেজি ডাল একসঙ্গে মিশ্রিত করে ৪০ কেজির বস্তায় করে ২০ মে থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে পাঠানো হচ্ছে ৷

এদিকে গুদামে দেখা যায় চাল-ডাল মিশ্রিত প্রচুর বস্তা আগে থেকেই মজুত ছিল ৷ এগুলি নষ্ট হয়ে গেছে ৷ গুদামে মজুত রেখে নষ্ট করে ফেলা হয়েছে, অথচ শিশুদের এগুলি দেওয়া হয়নি ৷ এই বিষয়ে স্টোরকিপারের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি আমতা আমতা করেন ৷

অভিযোগ, সিডিপিও ও স্টোরকিপার দপ্তরের মন্ত্রীর নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে নিজেদের, মন্ত্রীর কাছের লোক বলে দাবি করে প্রভাব খাটিয়ে যাচ্ছে ৷ যার ফলে এই অবস্থা বলে অভিযোগ ৷
এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি উঠেছে ৷

Previous Post

বুধবার সকাল ১০ টায় মেলার মাঠ মহিলা কমিশনের শিশু রক্ষনাগারের কর্মীরা এক ডেপুটেশনে মিলিত হন

Next Post

স্বঘোষিত মাফিয়া নেতা মানিক লাল দাস ওরফে কালা মানিক কে পুলিশ গ্রেফতার করেছে

Next Post
স্বঘোষিত মাফিয়া নেতা মানিক লাল দাস ওরফে কালা মানিক কে পুলিশ গ্রেফতার করেছে

স্বঘোষিত মাফিয়া নেতা মানিক লাল দাস ওরফে কালা মানিক কে পুলিশ গ্রেফতার করেছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

কংগ্রেস এই দেশে এবং কমিউনিস্ট সারা বিশ্বে মুছে যাচ্ছে।

ত্রিপুরার উন্নয়নে প্রধানমন্ত্রীর স্বপ্নকে বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সফল রূপ দিচ্ছেন

3 years ago
নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কিশোর বর্মন।

নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কিশোর বর্মন।

9 months ago
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১২৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১২৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে

3 years ago
প্রস্তাবিত খসড়া বিদ্যুৎ আইন সংশোধনী বিল ২০২৫ বাতিলের দাবিতে, বিদ্যুৎ নিগম কর্মী ও বিদ্যুৎ গ্রাহকদের নানান সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়নের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো গণ ডেপুটেশন কর্মসূচি। TSECL কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জেলা বিদ্যুৎ ভবন চত্বরেই কর্মীরা জোরালো প্রতিবাদ জানান। সরকারের কাছে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষার দাবি তোলে আন্দোলনকারীরা।

4 months ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In