যুদ্ধ পরিস্থিতি ও আগরতলাবাসীর বিভিন্ন সমস্যা নিরসনে আগরতলা পুর নিগম-এর ভূমিকা নিয়ে সরব হল ভারতীয় জাতীয় কংগ্রেস। নগরবাসীর স্বার্থে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ সভা। 02/03/2026
আগরতলার ঐতিহ্যবাহী আগরতলা দুর্গা বাড়ি প্রাঙ্গণে ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হলো পৃথিবী পূজা। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মধ্য দিয়ে মঙ্গল কামনায় অংশ নেন অসংখ্য ভক্তবৃন্দ। 02/03/2026
যোগ্যতাই এখন সরকারি চাকরির একমাত্র পথ—এ কথা পুনরায় তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী ও নির্বাচন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতন লাল নাথ। আজ তাঁর দপ্তরে TPSC পরীক্ষায় উত্তীর্ণ তিন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা ও যোগ্যতার ভিত্তিক ব্যবস্থা চালু রয়েছে। আগের দিনের মতো আর কাউকে রাজনৈতিক দরজায় ঘুরতে হয় না—এই মন্তব্য করে মন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম ও মেধাই এখন চাকরির প্রধান মানদণ্ড। নবনিযুক্তদের অভিনন্দন জানিয়ে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত নবীন কর্মীদের অভিভাবকরাও সরকারের দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার প্রশংসা করেন এবং এই প্রক্রিয়াকে ভবিষ্যতের চাকরিপ্রার্থীদের জন্য আশাব্যঞ্জক বলে অভিহিত করেন। 3 months ago
রাজ্য সরকারের উদ্যোগে স্মার্ট রেশন কার্ড বিতরণ অনুষ্ঠান — ওয়ার্ড নং ০১-এ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ। 5 months ago