Sunday, April 5, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

আচমকা সফরে গিয়ে বিদ্যুৎ নিগমের অপরিচ্ছন্নতা দেখে চটে লাল বিদ্যুৎ মন্ত্রী

Newz Tripura by Newz Tripura
04/06/2023
in LOCAL NEWS
0
আচমকা সফরে গিয়ে বিদ্যুৎ নিগমের অপরিচ্ছন্নতা দেখে চটে লাল বিদ্যুৎ মন্ত্রী
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

আচমকা সফরে গিয়ে বিদ্যুৎ নিগমের অপরিচ্ছন্নতা দেখে চটে লাল বিদ্যুৎ মন্ত্রী!!গরমে গরম মন্ত্রী রতন লাল নাথ!

শনিবার দুপুরে আচমকাই বনমালীপুর বিদ্যুৎ নিগম পরিদর্শনে যান মন্ত্রী ৷ তিনি পরিদর্শনে গিয়ে ব্যপক অনিয়ম প্রত্যক্ষ করেন অফিসের মধ্যে ৷ যেমন খুশি চলছে কর্মীরা ৷ কাজের প্রতি তারা অত্যন্ত অমনোযোগী ৷ ফলে মন্ত্রী কর্মীদের গালিগালাজ করতে ভুল করেন নি ৷ মন্ত্রী শ্রী নাথ এদিন বিদ্যুৎ নিগম কক্ষ গুলি পরিদর্শন করে কর্মীদের কাজকর্ম খতিয়ে দেখে জানতে চান এভাবেই কি চলছে তাদের দায়িত্ব পালন ? এবং কক্ষ গুলি অত্যন্ত অপরিস্কার অপরিচ্ছন্ন থাকায় মন্ত্রী শ্রী নাথ বলেন, বামফ্রন্ট যা শিখিয়ে গেছেন, সেটাই করছেন কর্মীরা ৷ অর্থাৎ মন মানসিকতা ১০০ শতাংশ নিশ্চিত পচে গেছে এই কর্মচারীদের ৷ কিছু করার ইচ্ছে নেই তাদের ৷

Related posts

এডিসি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা ঘোষণা করল।

এডিসি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা ঘোষণা করল।

04/04/2026
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলর তুষার ভট্টাচার্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলর তুষার ভট্টাচার্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

04/04/2026

শুধু হাজিরা দাও ৷ কর্মীদের কক্ষে বটগাছ দেওয়ালে গজিয়ে উঠায় তিনি বলেন, আপনার বাড়ি ঘরে যদি কোনো বটগাছ এভাবে গজিয়ে না উঠতে দেন, তাহলে কেন আপনার অফিস কক্ষে এভাবে বটগাছ উঠে আছে ? এর পেছোনে কারন আপনি অফিস কক্ষটাকে নিজের মনে করতে পারেন নি ৷

শুধু ঘড়িতে কাটা ঘুরছে কিনা সেটাই দেখছেন, ৫ টা বাজলেই বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েন আপনারা ৷ যেখানে সেখানে যা খুশি ফেলে কক্ষের চেহারা নোংরা করে রাখা হয়েছে ৷ পরিত্যক্ত জিনিষ ফেলার জন্য ডাস্টবিনের নির্দেশ দেন মন্ত্রী ৷ কতিপয় কর্মীদের কাজের অমনোযোগী দেখে মন্ত্রী বলে উঠেন অফিসটাকে বাড়ি মনে করবেন আপনারা ৷ কিছু কিছু কর্মীদের কম্পিউটারে তাস খেলার চিত্র ধরা পড়েছে মন্ত্রীর ৷

জানতে চান এগুলি কি হচ্ছে অফিসে ? অর্থাৎ তিনি স্বচোক্ষে প্রত্যক্ষ করেছেন কেন মানুষ বিদ্যুৎ নিগমে অভিযোগ জানিয়ে নিজেদের সমস্যা সমাধান করতে পারেনা ৷ মন্ত্রী রতন লাল নাথ বলেন কর্মীদের উদ্দেশ্যে অফিসে এসে কোনো সম্মেলন চলবে না ৷ সম্মেলন করার জায়গা অফিসের ভেতরে নয় ৷ এসব অফিসের বাইরে করার জন্য নির্দেশ দেন ৷
এদিন এক মহিলা কর্মী মন্ত্রীকে কাছে পেয়ে বলেন অফিসের চেয়ার টেবিল সব ভাঙা ৷ এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন এর জন্য আপনারা দায়ী ৷ কারন আপনারা অফিসকে বাড়ির মতো দেখেন না ৷ তাই আপনাদের নতুন চেয়ার টেবিল দেয়না দপ্তর ৷ এবং চেয়ার টেবিল আপনাদের না দিয়ে ঠিক করেছে ৷ পরে মন্ত্রী রতন লাল নাথ বিদ্যুৎ নিগমের পরিত্যক্ত জায়গা গুলি পরিদর্শন করেছেন ৷

পরিদর্শনের পর মন্ত্রী জানান এই নিগম অফিসে চার একর এর অধীক জায়গা রয়েছে ৷ বহু জায়গা খালি পড়ে রয়েছে ৷ এই খালি জায়গা যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় তার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয় বিদ্যুৎ নিগম থেকে ৷ এবং একটি পুকুরও পরিত্যক্ত অবস্থায় রয়েছে ৷ আগরতলা পৌর নিগমকে বলা হবে পুকুরটির সৌন্দর্যায়ন করার জন্য ৷ পরবর্তীতে মন্ত্রী রতন লাল নাথ বিদ্যুৎ নিগমের অধীনে ভুতুরিয়া হেল্প লাইন ড্র্যাক্স পরিদর্শনে যান ৷ কথা বলেন কর্মীদের সাথে ৷ মানুষ যেহেতু হেল্প লাইন নম্বরে কল করে পায়না বলে অভাযোগ তুলছে তাই তিনি রাত ১২ থেকে ভোর ৪ টার মধ্যে প্রতিদিন ফোন করার চেষ্টা করবেন ৷ তবে মন্ত্রীর পরিদর্শন আগামীদিনে কতটা কর্মীদের কাজের গতি আনবে সেটাই এখন বড় বিষয় ৷

Previous Post

রাজকুমারের গুন্ডাগিরির প্রভাবে ধ্বংসের মুখে চরিলাম

Next Post

গোমতী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ

Next Post
গোমতী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ

গোমতী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

জিবি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্ত্রী পাঁচালী ভট্টাচার্যকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। পাঁচালী দেবীর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন ও তার দ্রুত সুস্থতা কামনা করলেন মুখ্যমন্ত্রী।

5 months ago
ইন্দিরা গান্ধীর জন্মদিনে শ্রদ্ধা ও স্মরণে বিশেষ কর্মসূচি।

ইন্দিরা গান্ধীর জন্মদিনে শ্রদ্ধা ও স্মরণে বিশেষ কর্মসূচি।

5 months ago
আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের উদ্যোগে ১৫তম অঙ্গদানের সচেতনতা র‌্যালি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। 

আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের উদ্যোগে ১৫তম অঙ্গদানের সচেতনতা র‌্যালি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। 

8 months ago
নবনির্মিত ভবনের শুভ দ্বারোদঘাটন

নবনির্মিত ভবনের শুভ দ্বারোদঘাটন

3 years ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In